• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

admin / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকির এইচ. মিথুন- ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে –
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০২২।
সকাল ১০.০০ টায় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রেক্সোনা খাতুন এই‌ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উক্ত কেন্দ্রে ১২ টি বিদ্যালয়ের ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া ভেড়ামারায় বাহাদুরপুর হাই স্কুল কেন্দ্রে ১৬ টি‌ বিদ্যালয়ের ৪৯৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ সকালে বাংলা এবং বিকালে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ দিনব্যাপী পরীক্ষার আগামীকাল শুক্রবার শেষ দিন। পরীক্ষা উপলক্ষে ছাত্র -ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্র পরিদর্শনকালে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন সংবাদ কর্মীদের বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এরুপ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার আয়োজন সাধুবাদ পাওয়ার দাবি রাখে। শিক্ষার্থীদের ভবিষ্যত পরিমন্ডলের চ্যালেঞ্জ মোকাবেলায় এই পরীক্ষার অভিজ্ঞতা কাজে লাগবে।
তিনি পরীক্ষা গ্রহণ ও সার্বিক পরিবেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন। পরিদর্শনকালে কেন্দ্র সচিব, প্রতিভা মডেল একাডেমীর অধ্যক্ষ ফি্রোজ মাহামুদ,সান শাইন কিন্ডার গার্টেন এর পরিচালক জহুরুল ইসলাম, আল-হেরা মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বর্তমান সহ-সভাপতি স্থানীয় আল-হেরা মডেল একাডেমীর অধ্যক্ষ, বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধকার মোঃ হাসানুজ্জামান খসরু বলেন, আজকের শিশুই আগামীদিনে জাতির কর্ণধার। শিক্ষার্থীদের মেধার সার্থক বিকাশ সাধন ও তাদের মননকে সমৃদ্ধ করার লক্ষ্য থেকেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। আজকের ক্ষুদে শিক্ষার্থীদেরকে আগামীদিনের পাবলিক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা বিশেষ সহায়ক ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলে বলে বিশ্বাস করেন অভিভাবক ও বিদ্যানূরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD