ভেড়ামারা জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল কে পার্ক বানানো নিয়ে আলোচিত বিষয় নিয়ে প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে জানান, আমাদের নিউজের প্রেক্ষিতে আমরা অবগত হয়েছি। আজ সোমবার ১ জুন আমাদের সার্ভেয়ার কে বিষয় টা তদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে। ক্যানেল বন্ধ বা খননের ও কোন কাজের সুযোগ বা অনুমতি নেই।
অফিস ম্যানেজ করে কাজ করছে সাংবাদিকের এ প্রশ্নের জবাবে প্রকৌশলী বলেন, যারা অপরাধ করে তারাই এমন মিথ্যাচার করে। হতে পারে সে শিল্পপতি কিন্তু অফিস ম্যানেজের কোন সুযোগ নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত বলেন, বিষয় টা আমি জেনেছি। সরেজমিনে গিয়ে পরিদর্শন করে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য বাহিরচর ইউনিয়ন, পৌরসভার ফারাকপুর এবং নওদাপাড়ার পানি নিষ্কাশনের জন্য বৃহৎ ক্যানেল টা ভরাট করে চিকন করে ফেলেছে। সাইফুন টাও অকার্যকর করে ফেলেছে।
পার্কের সুবিশাল কাজ করায় এলাকাটি আজ মাদকের অভয়ারণ্যে হয়ে গেছে। যেখানে প্রধানমন্ত্রী মাদক নিয়ে জিরো টলারেন্স বলেছেন, গত পরশু বৃহত্তর কুষ্টিয়া জেলার মহিলা এমপি ফরিদা ইয়াসমিন ও মাদককে জিরো টলারেন্স বলেছেন। তারপর ও উন্মুক্ত জায়গাটি আজ মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে “স” আদ্যক্ষরে এক ব্যক্তি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে জানিয়েছেন।
বিষয়টা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD