• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

কবিতা:- এ এমন কিছু নয়

Muntu Rahman / ২০৩ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

লেখক:- ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

কাউকে ছাড়া কারো
কী এমন হয়?
পাঁজরের একটাপাশ
বনে যায় নিরেট পাথর
অন্যটা মরূদ্যান
কিছু ভাংচুর ক্ষয়
এ এমন কিছু নয়।

চোখ দুটো বদলে হয়
সরোবর সমুদ্দুর বা নদী
জীবন তবুও জাগে
জীবন অবধি।

বসন্ত ভিজে যায়
বরষায় তুমুল
ছুঁয়ে দেয়া করতলে ফোটে
অভিমান অভিযোগের ফুল
ঝরে যায় নি:শব্দে
রাতের বকুল।

হৃদয়ে বাসা বাঁধে
আঁধিয়ারে আলেয়ায়
পুনরায় ডুবে যাওয়ার
চোরাবালি ভয়।

এ এমন কিছু নয়।
কাউকে ছাড়া কারো
কী এমন হয়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD