• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ

Montu Rahman / ১৯৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ প্রতিনিধি,

 

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের চক কালিদাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,১১ এপ্রিল দুপুরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. সবুজ কাজীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে গুরুতর আহত হন সবুজ কাজীর পিতা মো. রেজাউল কাজী (৬০) ও মাতা মোছা. লাইলী বেগম (৫০)। এ ছাড়া সবুজ কাজীর স্ত্রী মোছা. কাজলী বেগম (২৪) এবং সবুজ কাজী নিজেও গুরুতর আহত হন। আহতরা সকলেই নওগাঁ সদর হাসপাতালে কিছুদিন চিকিৎসাধিন ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু মারধরই নয়, বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং নগদ প্রায় এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারটির দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং তারই জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার তদন্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল তাদের সঙ্গে আপস-মীমাংসার জন্য বারবার চাপ দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে এসআই রবিউল বাদীকে বিভিন্ন কাগজপত্র থানায় আনতে বলে থানার মুল গেটে ডেকে বিভ্রান্ত করেন এবং বলেন, এক্স-রে রিপোর্ট না থাকলে মামলা দুর্বল হয়ে যাবে। পাশাপাশি আপনারা গরিব, এসব মামলা চালাতে পারবেন না,এমন মন্তব্য করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, মামলা ‘নরমাল’ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, তারা আদালতের ওপর আস্থা রাখে। আমরা গরিব হতে পারি, কিন্তু বিচার পাব নাএটা বিশ্বাস করি না। আদালত যেভাবে বিচার করবেন, আমরা তা মেনে নেব,বলেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,এ ব্যাপারে বাদি আমার বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্ব অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD