• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

৯০০ বোতল ফেন্সিডিল সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ আগস্ট ২০২৪ ইং তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৮নং বাহাদুরপুর ইউনিয়নের আঘোরপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ নুরুল ইসলাম (৪৩), পিতা-মৃত সামছুল হক, মাতা-সুন্দরী বেগম, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ, ২। মোঃ খায়রুল ইসলাম (৫০), পিতা-মৃত রেজাউল হক, মাতা-হজেফা খাতুন, সাং-চরহাসানপুর (গাইপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মাসুদুজ্জামান মামুন (৪০), পিতা-মৃত শাখাওয়াত হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-কুনিয়া, ইউপি-কলাতলা, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, ৪। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ সাবানা, সাং-আঘোর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁদেরকে ৯০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।

আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ নিজ বাড়ীতে সংরক্ষণ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীর নিকট খুচরা এবং পাইকারী দরে বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী নুরুল ইসলাম তার বাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতর থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD