• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ২০৯ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রামের প্রতিনিধি সাংবাদিক রাকিব আল হোসাইন শিমুলের ওপর হামলা ও শারিরীক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।

মঙ্গলবার ২৭শে আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

এর আগে ২৬ শে অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় চট্টগ্রাম নতুন রেল স্টেশনের গাড়ি পার্কিংয়ের স্থান দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রামের প্রতিনিধি রাকিব আল হোসাইন শিমুল শীর্ষ সন্ত্রাসী জসীম উদ্দীন সঙ্ঘবদ্ধ চক্রের দুর্বৃত্তদের হামলার শিকার হন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র।

মানববন্ধন থেকে সাংবাদিক শিমুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ঐক্য চট্টগ্রামের সমন্বয়ক আরিয়ান হাসান লেলিন, সহ-সমন্বয় মো. শফিকুল ইসলাম, মিজান উল্লাহ সবরকন্দী, দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র রিপোর্টার কে এম ফোরকান, সাংবাদিক হেলাল উদ্দিন, পিআইবি ৭১ এর চেয়ারম্যান বেলালউদ্দিন, হাসানুল আলম, সেকান্দর আলম, আব্দুল মোবিন , ইকবাল হাসান, মাজেদ, মহিলা সাংবাদিক মরিয়ম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD