• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

তাহিরপুরের ওসি মাইনুদ্দিনকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

Muntu Rahman / ২৫৮ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিন ও এস আই হেলালের অনিয়ম দূর্নীতি এবং যাদুকাটা নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকায় দ্রুত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় ওসির অপসারণ দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন,জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব, দেলোয়ার হোসেন, মইনুল হোসেন, মাহফুজ আহমেদ সামি,
পার্থিব আহমেদ, উজ্জ্বল আহমেদ, আবুল হাসান খাইরুল, সাখাওয়াত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর পাড় রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে বার বার অনুরোধ করেছি । কিন্তু তিনি নদীর পাড় রক্ষা না করে তার মনোনীত এসআই হেলালকে সঙ্গে নিয়ে বালুখেকো রানু মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবিধা নিচ্ছেন। গত কিছুদিন আগে ওসির বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্র জনতা মানববন্ধন করে। এরপর থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছেন। তার এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই হেলালকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবী জানান তারা। না হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরে, ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD