• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাহিরপুরে বিআইডব্লিউটিএ’এর জেটি জোড়পূর্বক স্থানান্তর করেছে যুবদল নেতা

Montu Rahman / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে জোড় পূর্বক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জেটি স্থানান্তর করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এর আগে গত ৬আগস্ট থেকে বিআইডব্লিউটিএ এর বৈধ টুল আদায় বন্ধ করে রেখেছে তারা।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান ও বিএনপি নেতা ইউপি সদস্য দিলোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কামালপুর থেকে বিআইডব্লিউটিএ এর জেটি শ্রীপুর বাজারে জোড় করে নিয়ে যেতে দেখা যায়। এসময় জেটি নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তারা জানায়, বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত চাঁদা আদায় করার কারনে ছাত্র জনতার পক্ষে আমরা জেটি নিয়ে যাচ্ছি। তাদের টুল আদায় করতে দেয়া যাবেনা।

নাম প্রকাশে অনিচ্ছুকবএক ব্যক্তি বলেন, বিআইডব্লিউটিএ এর বিষয়টি মূলত যারা টুল আদায়ে বাধা দিচ্ছে তাদের যদি কালেকশনে শেয়ার রাখা হয় তাহলেই আর কোন জামেলা হবেনা। প্রশাসন শক্তিশালী ভূমিকায় না থাকার কারনে প্রভাবশালী মহলটি ছাত্রদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিআইডব্লিউটিএ’এর ইজারাদার রতন মিয়া অভিযোগ করে বলেন, সরকারী রাজস্ব দিয়ে চলতি অর্থ বছরে সুনামগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রণাধীন বড়ছড়া ডাম্পের বাজার হতে মাইয়াজুরী মৌজা হয়ে সুলেমানপুর পর্যন্ত টুল আদায়ের বৈধ ইজারাদার হয়েও টুল আদায় করতে পারছিনা। আজকে আমার কালেকশন সেন্টার থেকে বিআইডব্লিউটিএ এর জেটি জুড় করে তাদের সুবিধা মত জায়গায় নিয়ে আসে। আমাদের টুল নিতে দিবেনা তারা নিজেরা টুল আদায় করবে। এই প্রভাবশালী সন্ত্রাসী মহলটির কারনে আমার লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ ও বিআইডব্লিউটিএ এর সহকরী পরিচালক সুব্রত রায় ঘটনাস্থলে উপস্থিত হন। তখন প্রভাবশালী মহলটির চাপের মূখে জেটি রেখে আসতে হয়। এসময় তারা জানায়, ইউএনও ছুটিতে গেছেন, তিনি আসলে জেটি নির্দিষ্ট স্থানে যাবে কিনা এবং টুল আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD