• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Muntu Rahman / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

পাঁচবিবিতে বজলুর রশিদ নামের এক ব্যক্তির জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
গত ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রশিদ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিবেশি আকরাম হোসেনের সঙ্গে বজলুর রশিদের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। অভিযোগকারী বজলুর রশিদের পৈত্রিক সুত্রে পাওয়া উত্তর কৃষ্ণপুর মৌজার ১৪৭ নং খতিয়ানের ৩৬৮, ৩৬৯ ও ৩৭০ দাগের ৭২ শতক জমি দখল স্বত্ত থাকার পরও প্রতিবেশী আকরাম হোসেনসহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঐ জমি দখল করেন। এসময় তিনি নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন। নির্যাতিত বজলুর রশিদ আরো জানান, আমার জানালা, ল্যাট্রিন ভেঙ্গে ও গাছ কেটে আমার জায়গার উপর দিয়ে রাস্তা বের করা হয়েছে । যা সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেশী আকরাম হোসেন বলেন, আমি প্রথমে অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ ও প্রশাসন আমাকে রাস্তা বের করে দিয়ে গেছে।
বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, অতিরিক্ত জমির উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD