• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

নড়াইলে অনলাইন প্রতারক ও ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

Muntu Rahman / ১৯৬ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের শিমুল মোল্লা (২৬) নামের এক ব্যক্তি “ইলিশের হাট চাঁদপুর (ইলিশের মেলা) নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দিবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এমনই ভাবে প্রতারিত হয়ে একজন ভূক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার’র নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় গতকাল সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহমেদ এবং জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) মোঃ সেলিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শিমুল মোল্লা (২৬) নামের একজন অনলাইন প্রতারককে গ্রেফতার করে। ধৃত আসামি শিমুল মোল্লা (২৬) নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে।
ধৃত আসামির হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও চারটি অন্যের নামে নিবন্ধিত ব্ল্যাক সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি শিমুল মোল্লা (২৬) কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তার কাজ। ইতোপূর্বে সে “ইলোরা ফ্যাশন” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে কম্বল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামির নামে নিয়মিত মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে। অপরদিকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,

নড়াইলে ষাট পিস ইয়াবা ট্যাবলেট তিনশত গ্রাম গাঁজা সহ দুইজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ তুফান সিকদার (২৮) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ তুফান সিকদার (২৮) নড়াইল জেলার সদর থানাধীন তারাপুর গ্রামের মোঃ মরফু শিকদারের ছেলে।৭ জুন সকালে নড়াইল জেলার কালিয়া থানাধীন কুলসুর সাকিনস্থ পৌরসভার সীমানা গেটের উত্তর পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র ও এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তুফান সিকদার (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে তিনশত গ্রাম গাঁজাসহ কালিপদ বৈরাগী (৬৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত কালিপদ বৈরাগী (৬৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত ঋতপদ বৈরাগীর ছেলে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক চন্দ্র মন্ডল ও এসআই (নিঃ) নয়ন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামের কালিপদ বৈরাগী এর পানের বরজের সামনে পূর্ব দিকে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় ধৃত আসামির নিকট থেকে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া ও নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD