• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Muntu Rahman / ১৯১ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

আমির হোসেন,

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে নৌ পথে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবুল কাসেমের ছেলে আল আমিন, একই গ্রামের মৃত সবজালাল মিয়ার ছেলে আসান নূর। গত শুক্রবার ভোর রাতে ট্রলারে করে নিয়ে যাওয়ার পথে তাদের গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিত্বে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীর পশ্চিম তীরের পাঠানপাড়া খেয়াঘাট থেকে আল আমিন ও আসান নূর নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। একই সময় ট্রলারে থাকা তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে
তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৮ বোতল ভারতীয় মদ, কাঠের তৈরী একটি ইঞ্জিল চালিত ট্রলার জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গ্রেফতারকৃত দুই মাদক কারবারির নামোল্ল্যেখ করে এবং অপর দুই মাদক কারবারিকে পলাতক আসামী দেখিয়ে থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD