• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ এসআরবি-১১ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার বাঙ্গরাবাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক গ্রেফতার তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত দৌলতপুরে আদালতে মামলা চলমান জমির গাছ কোটে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, সংঘবদ্ধ মাদক চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার

Montu Rahman / ২৭৪ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার ০৭ জুন ২০২৪ ইং তারিখ রাত্রী- ০০.৪৫ ঘটিকায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময়ে আসামী ১/ মোঃ নুর নবী (৩৮), পিতা- মোঃ নবির উদ্দিন, সাং- ঘোষনগর, ২/ রজনী কান্ত (৩২), পিতা- রামপদ, সাং- চাঁপড়া, উভয় থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ, ৩/ মোঃ নবী (৩০), পিতা- মোঃ ইসাহাক, সাং- দেউপাড়া, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার পূর্বক (ক) গাঁজা- ৪৭.৫ কেজি, (খ) মোবাইল ফোন- ০৩ টি, (গ) সীম কারড- ০৩ টি উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ঘোষনগর নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দল উপরোক্ত ঘটনাস্থল ঘোষনগর গ্রামস্থ মোসলেমের মোড়ে পৌছে পূবেই অবস্থানরত ০৩ জন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। ওই সময় তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় ০৩ জন ব্যক্তিকে ০২ টি বস্তাসহ আটক করে র‍্যাব। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত বস্তা তল্লাশী করে ৪৭.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ও বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নওগাঁ জেলার পত্নীতলা থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পূর্বক সংঘবদ্ধ মাদক চক্রের ০৩ সদস্যকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (০৭- জুন ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 07/06/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD