• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

Muntu Rahman / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৬ জুন ) সকালে নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের কেন্দুরবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি নোয়াখালী জেলার মাইজদী থানার মাইজচড়া এলাকার নুর মোহাম্মদ (৫৫)।

বৃহস্পতিবার (৬ জুন ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.খাইরুল আলম।

তিনি জানান, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে রাত্রীকালিন সড়ক নিরাপত্তা ও যানবাহন চেকিং কালে সকাল অনুমান সোয়া ৭টার সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার হতে অনুমান ৩০০ গজ পশ্চিমে মহাসড়কে অবস্থানকালে গোপনসূত্রে সংবাদ পান যে, বেগমগঞ্জ চৌরাস্তা হতে একটি ব্যাটারি চালিত অটোরিক্সার চালক প্লাস্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে ব্যাটারি চালিত অটোরিকশা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে আসতে দেখলে তাকে থামার জন্য সংকেত দিলে উক্ত চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পলায়নের চেষ্টাকালে তাকে আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD