• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে স্বপ্না হত্যার আসামি আইনুল হক গ্রেপ্তার

Muntu Rahman / ১৮৬ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার::

বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত খুনি চাঞ্চল্যকর স্বপ্না বেগমের হত্যার দ্বিতীয় দিনের মাথায় আজ ২ জুন দুপুর ১২:০০ টায় আমড়িয়া স্কুল থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আইনুল হক (২০) বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার ছেলে।

জানা যায়, গত ১ জুন সকাল ১০:০০ ঘটিকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত স্বপ্না বেগমের উপর হামলা করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত স্বপ্না বেগম বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে। এসময় বসতবাড়িতে উপস্থিত থাকা মোছাঃ মর্জিনা বেগম ও মোছাঃ ইয়াসমিন বেগমকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শ্যামল বণিক বলেন, চাঞ্চল্যকর স্বপ্না বেগম হত্যার ঘটনায় প্রধান আসামি আইনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। স্বপ্না বেগম হত্যার পরে ভিকটিমের পিতা মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে মামলা দ্বায়ের করেন। আমরা গোপন সংবাদে খবর পাই হত্যাকারী কোথায় অবস্থান করেছে। তারই পেক্ষিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD