• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

পাঁচবিবিতে বারোয়ারি মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Muntu Rahman / ৩৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দেশ মাতৃকার শুভ কামনায় ও বিশ্ব শান্তিকল্পে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ উৎসব-২০২৪ ২২ শে মে বুধবার সন্ধ্যায় গীতা পাঠান্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে কেন্দ্রিয় বারোয়ারী মন্দির অঙ্গনে শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানে ২৩ ও ২৪ শে মে ২ দিন মহানাম যজ্ঞানুষ্ঠান ও ২৫ ও ২৬শে মে ২ দিন অনুষ্ঠিত হবে পদাবলী কীর্তন।

এই উৎসবে তারকব্রহ্ম মহানাম পরিবেশন করছে, পটুয়াখালী জেলার দ্বাদশ রাখাল সম্প্রদায়, খুলনার অষ্টসখী সম্প্রদায়, গোপালগঞ্জের জগদ্ধাত্রী সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপনারায়ণ সম্প্রদায় ও জয়পুরহাটের জয় পাগল সম্প্রদায়। এছাড়াও পদাবলী কীর্তন পরিবেশন করছে,সাতক্ষীরার শ্রী রাজীব কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জের নরোত্তম দাস বাবলু, গাইবান্ধার শ্রীমতি সান্তনা রানী শান্তা ও নওগাঁ জেলার শ্রীমতি দেবশ্রী সরকার পলি।
সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এই উপজেলায় সবর্ত্রই এখন সাজ সাজ রব। এ উৎসবকে ঘিরে পরিপাটিভাবে সাজানো হয়েছে বারোয়ারী মন্দির ও তার চারিপাশ। প্রতিবছর এ উৎসবে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় এই মন্দির। আগামী ২৭শে মে সোমবার মহানাম কীর্তন, নগর পরিক্রমা,কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ মাহোৎসব অন্তে দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যেদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
এ ব্যাপারে উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস,পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো ও হরিবাসর উদযাপন কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা বলেন, উত্তরবঙ্গের মধ্যে সবচে বৃহৎ এই মাহানাম যজ্ঞানুষ্ঠান পাঁচবিবির বারোয়ারী মন্দিরে হয়ে থাকে প্রতিবছর। এবছরও আমরা এই আয়োজন করেছি। এ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের পদধুলিই আমাদের প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD