• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

সীতাকুণ্ডে বর্জ্য শোধনাগার নির্মাণ বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Montu Rahman / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম):

বিশ্বের উন্নয়নশীল দেশ জাপান। সে জাপান সরকার  যেখানে বর্জ্য শোধনাগার তার দেশে করার অনুমতি দেয়নি সেই বর্জ্য শোধনাগার বাংলাদেশে কেন? তাও আাবার চট্টগ্রামের সীতাকুণ্ডে কেন? চট্টগ্রামের সীতাকুণ্ডে এশিয়ার বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের মতো একটি পর্যটন এলাকায়। যা কোনভাবেই করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সীতাকুন্ড উপজেলার সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এস.এম আল মামুন। একই সঙ্গে তিনি সমাধান হিসেবে শেখ মুজিব শিল্প নগরে এই বর্জ্য শোধনাগার করার পরামর্শ দেন প্রকল্প কর্মকর্তাদের।

২৩মে,বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলার  সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)আয়োজিত সভায়  উপজেলার ফকিরহাটস্হ বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক সীতাকুণ্ড সংলগ্ন পৌরসভা এলাকায় জাহাজভাঙ্গা শিল্পসহ অন্যান্য শিল্পের বর্জ্য ট্রিটমেন্ট স্টোরেজ ও ডিসপোজাল ফ্যাসিলিটি স্থাপন সংক্রান্ত বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস.এম. আল মামুন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম,সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাহমিনা আরজু, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো: সোলায়মান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। ঊল্লেখ্য,এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ক খসড়া প্রতিবেদনের উপর অংশীজনদের সাথে মতবিনিয় কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD