• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

নওগাঁয় নিম্নমধ্যবিত্তদের ফুটপাতের দোকানে মধ্যবিত্তদের ভীড়,

Muntu Rahman / ২৬৪ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

ঈদের আর কিছুদিন বাকি। এর মধ্যেই কেনাকাটায় ধুম পড়েছে ফুটপাতের দোকানগুলোতে। দাম কমের আশায় ও নিজস্ব বাজেটের মধ্যেই সখের জামা পরিবারকে কিনে দিতেই যেন এতো ব্যস্ততা।

গতকাল শুক্রবার ( ৫ এপ্রিল) সরেজমিনে নওগাঁ ব্রিজ মোড়,কাপড়পট্টি,চুড়িপট্টি সহ বেশ কিছু ফুটপাতে দেখা যায় নানা রকম মানুষের ভীড়। বিপনি বিতানের চেয়ে কিছুটা সাধ্যের মধ্যে হওয়ায় ফুটপাতের পণ্যেকেই বেছে নিয়েছেন অনেকেই। মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও মেতে উঠেছে ফুটপাতের বাজারে ঈদের কেনাকাটায় ।

পার নওগাঁ এলাকার মাহবুব ( ৪৮) বলেন, এবারে ঈদের বাজেট খুবই কম,সবাইকে কেনাকাটা করে দিতে হচ্ছে তাই ফুটপাত থেকে কিনেছি ঈদের জামাকাপড় কারন এখানে তুলনামূলকভাবে দাম কিছুটা কম আছে। ফুটপাত থাকার কারনে আমাদের মতো গরীব মানুষের খুবই উপকার হয়েছে।

মুরাদপুর এলাকার গৃহবধূ সালেহা ( ৩৫) জানান,আমার ছোট্ট একটি মেয়ে আছে তার জন্য এখান থেকে কিছু কেনাকাটা করলাম, দেখলাম দাম কম-ই আছে। আমি আরো বাজার ঘুরে দেখেছি সেখানে অনেক দাম যা আমার পক্ষে কেনা সম্ভব না। ফুটপাত থেকে আরো কিছু কেনাকাটা করে বাসায় ফিরবো।

স্থানীয় বাসিন্দা আজম বলেন, আমি ছোটখাটো একটা চাকরি করি,কোনোমতে পরিবার নিয়ে চলছি। আমি যেহেতু পরিবারের বড় ছেলে তাই আমার উপর অনেক দায়িত্ব আর সে দায়িত্ব থেকেই সাধ্যের মধ্যে চেষ্টা করছি পরিবারকে খুশি রাখতে। এখানে দাম কম পাচ্ছি তাই অনেক কেনাকাটা করলাম যা অন্য যায়গায় গেলে আরো বেশি দাম দিয়ে কিনতে হতো।

ফুতপাতের দোকানীর সাথে কথা হলে জানান, আমরা ঈদের জন্য ঢাকা থেকে পণ্য নিয়ে আসি এবং নওগাঁ এসে বিক্রি করি। আমাদের কাছে মোটামুটি সব শ্রেনীর লোকজন-ই আসে তাদের চাহিদামত জামাকাপড় কিনে নিয়ে যাচ্ছে কারন তুলনামূলকভাবে অনেক কম দামের সকল পোশাকই রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD