• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

দৌলতপুরে গভীর শ্রদ্ধার সহিত ৫৩ তম বিজয় দিবস উদযাপন

Montu Rahman / ৪৩৭ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

ডেক্স নিউজ ঃ

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ১৯৭১সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানচিত্র ছিনিয়ে বিজয় এনে দিয়েছিল যেসব সূর্য সন্তানরা তাদের স্মরনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সহিত বিভিন্ন আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে উদযাপন করে থাকেন দিন টি। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ই ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে সকাল আট ঘটিকার সময় বিদ্যলয়ের শহীদ মিনারে শহীদের স্মরণে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল পুস্পস্তবক অর্পণ করেন । আরো উপস্থিত ছিলেন বিদ্যলয়ের শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রীরা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় ।এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয় ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হবে। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাবে পুরো জাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD