• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

নান্দাইলে ৬০০ জন কৃষকের মাঝে বিনামূলে কৃষি বীজ বিতরণ

Zakir Hossain Mithun / ৩৩৪ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নান্দাইলে ৬০০ জন কৃষকের মাঝে
বিনামূলে কৃষি বীজ বিতরণ ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)’র আয়োজনে উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়। সোমবার (৬ নভেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. নাসরীন আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ও গেস্ট অব অনার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম যৌথভাবে উক্ত বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন পূর্বক নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষিখাতে বর্তমান সরকারের উন্নয়নের সফলতা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, গেস্ট অব অনার বিনা’র মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি বিনা’র সিএসও ড. মো. রফিকুল ইসলাম, বিনা’র পিএসও ড. শামীমা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ। উক্ত বিতরণ কার্যক্রমে- একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের ৬০০ জন কৃষকের মাঝে তেল জাত ফসল বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ এবং উচ্চ ফলনশীল বোরো ধান বিনা-২৪ ও বিনা ধান-২৫ বিতরণ করা হয়। এসময় উপকারভোগীরা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিকনেতৃবৃন্দ ও মিডির্য়াকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত-০১

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD