• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, বিপন্ন পর্যটনের অন্যতম আকর্ষণ শিমুল বাগান

নিসচা’র রাজশাহী জেলা শাখায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩৮৬ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

নিসচা’র রাজশাহী জেলা শাখায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বৃহস্পতিবার ১২ অক্টোবর, ২০২৩ ইং নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৭:০০ টায় রাজশাহী নগরীর রেস্তোরার অডিটোরিয়াম রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিসচা’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব লিটন এরশাদ, সাংগাঠনিক সম্পাদক জনাব এসএম আজাদ হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, সাবেক পরিচালক ও নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌঃ জিয়া উদ্দিন আহমেদ, প্রফেসর ডঃ আব্দুল মতিন তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ভাবনার আহ্বয়াক জনাব হাবিবুর রহমান, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডঃ মুহাম্মদ শহীদুল ইসলাম, নিসচা রাজশাহী জেলা শাখার সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগাঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং মরহুমা জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোআ পরিচালনা করেন নিসচা’র কার্যকরী সদস্য মোঃ রাকিবুল ইসলাম রকি। এরপর শোক প্রস্তাব দেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক জনাব এস এম আজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ সুমন ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌঃ আরিফুল ইসলাম আরিফ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন সাংগাঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ। এছাড়াও সহযোগীতায় ছিলেন সাজদার আলী, জামিলা আফসারী আলম প্রীতি, প্রকৌঃ আরিফুজ্জামান আরিফ, ইউনুস আলী, উম্মে হামিদা শিখা, দেলোয়ারা সাইদা প্রমুখ।

RUHUL AMIN, DHAKA-13/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD