• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দুর্গাপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

Muntu Rahman / ৪৩৮ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

দুর্গাপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

মো:নূর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সভা,মানববন্ধন ও ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে প্রেসক্লাব মোড় এলাকায় দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন,সহ সভাপতি মামুন রণবীর, নুরুল হুদা উজ্জ্বল,যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম,দপ্তর সম্পাদক নূর আলম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এনামুল,কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হৃদয় হাসান চোধুরী প্রমুখ। বক্তারা কলি হাসানের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকরা।

দুর্গাপুর সাংবাদিক সমিতির এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর নাগরিক সমাজ,মুক্তি চেতনায় ৭১ ও কালের কন্ঠ শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখা।

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়ার টিচার্স লেন এলাকায় পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তরা কলি হাসানের ডান হাত ভেঙে ফেলে ও ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে৷ পরে ওই ঘটনায় ১৬ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামী আব্দুল হান্নান (৩৮) কে থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD