• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আনন্দঘন পরিবেশে পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প, চলতি বছরই শুরু হচ্ছে কাজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি

যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি!

Montu Rahman / ২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সনদ জালিয়াতি মামলায় অভিযোগকারী রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ হলেন আসামি।
বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মী জাল কাগজপত্র দাখিল করে পেয়েছিলেন চাকরি- এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। সাথে ছিলেন সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। অভিযোগ তদন্ত করে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত করে ওই পাঁচ কর্মকর্তার কাগজপত্র জাল বলে প্রমাণ পায়। চাকরি পাওয়ার আগে ঐ পাঁচজনের কাগজপত্র দেখভাল দায়িত্বে ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। তারা যথাযথ দেখভাল না করায় জালিয়াতিতে চাকরি পান ওই পাঁচজন।
যে পাঁচ কর্মকর্তা সনদ জালিয়াতি করেছেন অভিযোগ, তারা হলেন সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) যশোর সদরের শ্যামনগরের হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) চৌগাছা উপজেলার মুক্তারপুরের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার শ্যামনগরের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) চৌগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সদর উপজেলার বিরামপুরের সুমন হোসেন।
মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।
চার্জশিটে বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ ছাড়া অভিযুক্তরা হলেন সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে যবিপ্রবিতে চাকরি গ্রহণ করেন। এর মধ্যে হাসনা হেনার বিএ (অনার্স) পাস সাময়িক সনদ, সাকিব ইসলামের বিকম (অনার্স) পাস সাময়িক সনদ ও নম্বরপত্র, জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাস সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া, সুমন হোসেনের এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।
মামলার অভিযোগ অনুযায়ী, হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনেস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-১) হন। সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।
এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করতে যান। কিন্তু আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় পুলিশ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করে এবং তা তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়।
পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদি হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।
অভিযুক্তরা জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণে সরকারি অর্থ বেতন-ভাতা উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।
মামলার তদন্ত শেষে ঘটনায় জড়িত অভিযোগে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD