• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার আনন্দঘন পরিবেশে পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প, চলতি বছরই শুরু হচ্ছে কাজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ

Montu Rahman / ১২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ, রোপণ করা মেহগনি গাছ কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অভিজিৎ চৌধুরী ও তাঁর লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের মদাতী গ্রামে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে একই এলাকার মৃত সমরেন্দ্র দাস চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একদল ব্যক্তি মদাতী মৌজার সিএস খতিয়ান নং-৮৬, সিএস দাগ নং-৪৫৭-এর ১১.৮৭ একর জমি দখলের চেষ্টা করেন।

ভুক্তভোগী জ্ঞানেন্দ্রনাথ দাস চৌধুরীর ছেলে সজিব চৌধুরী জানান, তাঁদের বাপ-দাদার পৈতৃক সূত্রে পাওয়া জমি প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে দিনাজপুরের বিজ্ঞ সহকারী জজ আদালতে ২০১৩ সালে ৪৯/২০১৩ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন বলে তিনি জানান।

সজিব চৌধুরীর অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে রোপণ করা মেহগনি গাছ উপড়ে ফেলে ও ভেঙে নষ্ট করে। একই সঙ্গে জমিতে হালচাষের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, জমিতে চাষাবাদ করতে গেলে তাঁদের পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তবে সেই বাধা উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন জমিতে প্রবেশ করে গাছ কর্তন শুরু করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জমির নিরাপত্তা ও আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD