• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড

চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স

Montu Rahman / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

*বাবলু দাশ, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি :*

কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে চকরিয়ার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, একাধিক হত্যা, অপহরণ ও ডাকাতি মামলার আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রেস কনফারেন্স মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই আগে গত বুধবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রেস কনফারেন্স এ জানান যে, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা সার্বিক দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আবদুল আজিজুর রহমান, চকরিয়া থানার ইনচার্জ মো: আরিফুর রহমানসহ চকরিয়া থানা পুলিশ, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।
জানা যায় , গত ১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি পাড়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির সময় ১৭ ভরি স্বর্ণালংকার, ২টি স্মার্টফোন, মোটর সাইকেলসহ লুন্ঠিত মালামালের অভিযোগে অভিযুক্ত এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-৩১, তাং-২৫/১১/২০২৬,ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় ডাকাতির ঘটনায় নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ৩টি মোবাইল ফোন লুঠে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/১১/২০২৬খ্রি:, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয় । ইতুপূর্বে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন হত্যাকাংন্ডে আসামীর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-১, তাং-০১/১০/২০২৬ খ্রি:,ধারা-৩৪১/৩৬৪/৩০২/৫৬০(২)/৩৪ পেনাড কোডে অভিযুক্ত হয়ে মামলা রুজু হয়।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল ও বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের ৩টি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ডাকাত তৌহিদুল ইসলাম একটি সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান হিসাবে নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২০/২৫টিরও অধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, অপরাধ জগতের অর্জিত এ অর্থ দিয়ে চকরিয়াস্থ কাকারা ইউনিয়নের লোটনী এলাকায়, বান্দরবানের লামা থানার ফাইতং এলাকায় বাড়িসহ আরো বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তার এ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD