কক্সবাজার জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে চকরিয়ার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, একাধিক হত্যা, অপহরণ ও ডাকাতি মামলার আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রেস কনফারেন্স মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই আগে গত বুধবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রেস কনফারেন্স এ জানান যে, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা সার্বিক দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আবদুল আজিজুর রহমান, চকরিয়া থানার ইনচার্জ মো: আরিফুর রহমানসহ চকরিয়া থানা পুলিশ, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।
জানা যায় , গত ১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি পাড়ায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির সময় ১৭ ভরি স্বর্ণালংকার, ২টি স্মার্টফোন, মোটর সাইকেলসহ লুন্ঠিত মালামালের অভিযোগে অভিযুক্ত এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-৩১, তাং-২৫/১১/২০২৬,ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় ডাকাতির ঘটনায় নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ৩টি মোবাইল ফোন লুঠে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/১১/২০২৬খ্রি:, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু করা হয় । ইতুপূর্বে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন হত্যাকাংন্ডে আসামীর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-১, তাং-০১/১০/২০২৬ খ্রি:,ধারা-৩৪১/৩৬৪/৩০২/৫৬০(২)/৩৪ পেনাড কোডে অভিযুক্ত হয়ে মামলা রুজু হয়।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল ও বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের ৩টি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ডাকাত তৌহিদুল ইসলাম একটি সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান হিসাবে নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২০/২৫টিরও অধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, অপরাধ জগতের অর্জিত এ অর্থ দিয়ে চকরিয়াস্থ কাকারা ইউনিয়নের লোটনী এলাকায়, বান্দরবানের লামা থানার ফাইতং এলাকায় বাড়িসহ আরো বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। তার এ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.