ডুলাহাজারায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম এবং জনগণের সেবা নিশ্চিত করতে ও ডুলাহাজারা ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেছেন।
এসময় সাথে ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন সিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো: আবু তৈয়বসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।
Devoloped By WOOHOSTBD