বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল অনুমান ৭ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের দক্ষিণ পাশে তমিজদিয়া ফাজিল মাদ্রাসা নামক স্থানে চট্টগ্রাম গামী কার্ভাড ভ্যান ঢাকা-মেট্টো-উ-১২-০২২২ ,কক্সবাজার গামী মারসা পরিবহন ঢাকা-মেট্টো-গ-১৫-৮৮৬৪ গাড়িটিকে ডান পাশ দিয়ে স্বজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। মারসা পরিবহনে থাকা যাত্রীদের মধ্যে ৭/৮জনের গুরুত্বর খজম হয়। এ সময় স্থানীয়ারা আহত যাত্রীদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে প্রেরণ করেন। কার্ভাড ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ বাস ও কার্ভাড ভ্যান পুলিশ হেফাজতে নেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Devoloped By WOOHOSTBD