• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার” নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন” দাউদকান্দি মডেল থানায় ১১৫ পিস ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

বাঁশখালী প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Montu Rahman / ২৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাঁশখালী প্রতিনিধি:

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক খবরের কাগজ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক বাঁশখালী সময়চিত্র, প্রধান নির্বাহী, রিপোর্টার মোনতাহেরুল হক আমিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছরের পথচলায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পাঠকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং দেশ-সমাজের নানা অসংগতি তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি গণমাধ্যমের অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তারা আরও বলেন, একটি সংবাদপত্রের দীর্ঘ পথচলায় পাঠকদের ভালোবাসা ও সাংবাদিকদের নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের চেতনা ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ফখরুল ইসলাম।

আলোচনা সভা শেষে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD