ভেড়ামারার একটি হাইস্কুলের এস এস সি পরীক্ষার উত্তরপত্রের ছবি সামাজিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে পরীক্ষার্থীর একাধিক উত্তর ভরাট এবং উত্তরপত্রে লাল কালির বিভিন্ন দাগ ও কাটাকাটি দেখা যাচ্ছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সঠিকভাবে উত্তর দেওয়ার বিষয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এবং সেই স্কুলের ছাত্র-ছাত্রীর পড়াশোনার মান এত নগণ্য হতে পারে, তাহলে ছাত্র-ছাত্রী পড়াশুনোর আড়ালে কিসের উপর আসক্ত হয়ে আছে যে প্রাপ্ত নাম্বার এমন হতে পারে।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের মতে, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও পরীক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং অভিভাবকদের সমানভাবে দায়িত্ব পালন করা জরুরি।
শিক্ষাব্যবস্থার মান রক্ষায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Devoloped By WOOHOSTBD