• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি

Montu Rahman / ১৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, কুষ্টিয়ার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

চলতি ইটভাটা মৌসুমে এটি পরিবেশ অধিদপ্তরের পঞ্চম অভিযান। কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন নৃসিংহপুর ও মনোহরদিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স এ এস বি ব্রিকসের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে স্কেভেটর দিয়ে ইটভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিদ মোস্তফা হাসান।

এ সময় পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সহকারী পরিচালক জনাব শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া।

পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD