• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন বিশ্বাস, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ও আপত্তিকর ছবি (এআই দিয়ে) তৈরি করে প্রচার এবং ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই অভিযোগে যশোরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক গৃহবধূ। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে তার ছবি নগ্ন বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করেছেন তিনি।
অভিযোগকারী হোসনেয়ারা খাতুন (২৮) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গত ২৯ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ২৬১৪।
জিডিতে ঝিকরগাছা উপজেলার রায়পতন গ্রামের মাফুজা আক্তার পিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে হোসনেয়ারা উল্লেখ করেন, তাঁর নিজস্ব টিকটক আইডিতে নিজের বিভিন্ন ছবি সংরক্ষিত ছিল। পরিচিত হওয়ার সুবাদে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ওই আইডি থেকে ছবিগুলো সংগ্রহ করেন। পরে সেসব ছবি নগ্ন বিকৃত ও আপত্তিকরভাবে সম্পাদনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
জিডিতে আরও বলা হয়, গত ২৫ আগস্ট থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভুয়া ও বানোয়াট তথ্য এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে। এতে তিনি সামাজিক হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং মানসম্মান ক্ষতিগ্রস্থ। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাঁকে মুঠোফোন অকথ্য ভাষা ব্যবহার করে এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। কলরেকর্ড ভুক্তভুগির হেফাজতে আছে।
এ বিষয়ে মাফুজা আক্তার পিয়ার মুঠোফোনে ফোন করা হলে তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তার চাচা জানান, প্রিয়া আমার ভাইজি তার সাথে আমার ভাগ্নের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন কোথায় আছে সেটা আমি জানি না। আমার ভাগ্নে অন্য মেয়েকে বিবাহ করে সংসার করছে।
এলাকাবাসী জানায় পিয়া প্রতারক প্রকৃতির মেয়ে। সে স্বামী সন্তান ছেড়ে একাধিক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি পূর্ববিরোধের জেরে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
জিডিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন হোসনেয়ারা খাতুন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে জিডি করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD