• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার-৫ জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার বাবার কবর জিয়ারত ও শ্রমিকদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আসলাম হালদার কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দৌলতপুরে পাট বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ২ সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান।।১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার

Montu Rahman / ১৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক দুষ্কৃতিকারী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক অপরাধ মূলক অভিযোগে মামলা রয়েছে।​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​এরই অংশ হিসেবে গত ৪ নভেম্বর ( বুধবার ) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই ( নিরস্ত্র ) সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান।​অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হক রাজনের ঘর থেকে ‘MADE IN USA’ খোদাই করা ১টি ম্যাগাজিন যুক্ত বিদেশী পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে রাজনকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত মোজাম্মেল হক রাজন ১ নং বাবুরাইল (ঋষিবাড়ী সংলগ্ন ) এলাকার মোঃ সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।​নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। News. জনতার কাগজ পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD