নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামের এক দুষ্কৃতিকারী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক অপরাধ মূলক অভিযোগে মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই অংশ হিসেবে গত ৪ নভেম্বর ( বুধবার ) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই ( নিরস্ত্র ) সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে ১ নং বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে গণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালান।অভিযানকালে ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হক রাজনের ঘর থেকে 'MADE IN USA' খোদাই করা ১টি ম্যাগাজিন যুক্ত বিদেশী পিস্তল এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সাথে রাজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক রাজন ১ নং বাবুরাইল (ঋষিবাড়ী সংলগ্ন ) এলাকার মোঃ সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। News. জনতার কাগজ পত্রিকা।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.