• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ

চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ

Montu Rahman / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ ও রাজনৈতিক মদদে ক্রয়কৃত জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করছে জমি জবরদখলকারীরা। যশোর জেলার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের ঘটনা এটি। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোরের বিচারক এ সংক্রান্ত আদেশ দিয়েছেন উভয় পক্ষকে শৃঙ্গখলা বজায়ে রাখতে নির্দেশ দিয়েছেন। গত ২৯ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ দিয়েছেন।আগামী ০৬/০১/২০২৭ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। মামলা নম্বর পি- ৯৪৪/২৬। স্মারক নং ২৫২১।
সোমবার ২নভেম্বর বিকালে নালিসী জমিতে সরেজমিনে দেখা যায় আসামিপক্ষ মিস্ত্রী ও লেবার দিয়ে বাড়ির নির্মাণ কাজ করছে। সাংবাদিক দেখে প্রথমে মিস্ত্রী ও লেবার রা দৌড়ে পালিয়ে যায়।
জমি মালিক মৃত মোকছেদ আলীর ছেলে কালাচাঁদ (৬৯) বলেন এদিন সকালে দশপাখিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই বায়েজিদ জমিতে কোন সার্ভেয়ার ছাড়া মাফ জোখ করেন। এরপর আসামি মৃত নাজির আলীর ছেলে আব্দুল মজিদ ও উজির আলী, মৃত নাজির আলীর ছেলে আব্দুল গফুর কে বাড়ি নির্মাণ করার অনুমতি দেন। প্রশ্ন উঠেছে একজন সরকারি প্রশাসনিক কর্তা হয়ে কিভাবে আদালতের নির্দেশের বিপক্ষে যেতে পারেন। অবস্থাদৃষ্টে ধারণা হয় উল্লেখিত পুলিশ কর্তা আসামি পক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে আইন বিরুদ্ধ ভূমিকায়।
জেএলনং ১৩২ পলুয়া মৌজায় ৬৬০ খতিয়ানে আরএস দাগ ৮১৩, ৯৩৭, ৯৩৮, ৯৩৯, ২৬০৮, ৩১০১ ও ৩০৪৮ এ এক একর ৯৩ শতকের দুই পয়েন্ট ৯৮ শতক। সেপারেশন ১৫৭০ আরএস ৮১৩, ৯৩৭, ৯৩৮, ৯৩৯, ২৬০৮, ৩১০১ ও ৩০৪৮ দাগে আট শতক,। আর এস খতিয়ান ১৫৫০ আর এস ৮১৩, ৯৩৭,৯৩৮, ৯৩৯ ও ২৬০৮ দাগে ছয় শতক সর্বমোট ২৩ শতক জমির মালিক কালাচাঁদ। এই জমি তার পৈতৃক এবং ক্রয়কৃত।
জবর দখল। কারীরা জমিতে বাড়ি ঘর নির্মাণ শুরু করলে জমি মালিক বিজ্ঞ আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। পরে আসামিরা বাদীর পরিবারে হামলা করলে ভুক্তভুগি জমি মালিক ৯৯৯ নম্বরে কল করেন। চৌগাছা থানার এসআই মোখলেচুর রহমান ঘটনাস্থলে হাজির হয়ে আসামিদের কাছে কাগজ পত্র দেখতে চান। কিন্তু তারা সঠিক প্রমান দেখাতে পারেনি।
আসামিরা তাদের কাগজ দেখাতে ব্যার্থ হয়েছে। তারা বলে ফাঁড়ি ইনচার্জ বায়েজিদ স্যার ও পাশাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়ার মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক রাহাত জানের নির্দেশ মতে নির্মাণ কাজ চলছে। অবশ্য রাহাতজান বলেন আমি কাজ করতে বলিনি।
গ্রামে দেখা যায় জবর দখলকারীরা ভয়ঙ্কর সন্ত্রাসী প্রকৃতির। সোমবার সকালেই পুলিশের সামনে জমি মালিক কে মারতে উদ্যোত হয়। এ সময় পুলিশ নিশ্চুপ ছিল।
বর্তমানে বাদি কালাচাঁদ সপরিবারে চরম আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তাহীন। সারা বাড়িতে হামলার স্পষ্ট চিহ্ন বিদ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD