• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম পুষ্পিতা মণ্ডল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জামালগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তার পূজামণ্ডপ পরিদর্শন ‎ মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান রাষ্ট্রায়ত্ত ১৮ শিল্প প্রতিষ্ঠানে ১৯,৮৫৩ কোটি টাকা লোকসান – কেন?

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জামালগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তার পূজামণ্ডপ পরিদর্শন ‎

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ও দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
‎
‎রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নাথপাড়া, বসুন্ধরাসহ চানপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমা রং, মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
‎
‎পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
‎
‎পরিদর্শনকালে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাজনিত আশঙ্কার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
‎
‎এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক প্রবেশ সরকার উপস্থিত ছিলেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD