মোঃ সেলিম রেজা বাচ্চু :
জবাবদিহি,স্বচ্ছতা ও জাতির প্রতি দায়বদ্ধতার অভাব প্রকট আকার ধারণ করেছে।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তির দেশপ্রেম,দক্ষতা,সততা থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের লোকসানের ‘কারণ’ সনাক্ত করে সমাধানের উদ্যোগ আবশ্যক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের আয়-ব্যায়,নীতিমালা,গৃহিত পদক্ষেপ গণশুনানীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে আহবান জানাচ্ছি।
নিরপেক্ষ গবেষণার মাধ্যমে লোকসানের কারণ অনুসন্ধান করতে হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন ১৬টি প্রতিষ্ঠানের আয় ১ হাজার ২২২ কোটি ৭৪ লাখ টাকা, ব্যয় ১ হাজার ৫৭৬ কোটি ৭৮ লাখ টাকা। লোকসান ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ টি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ টি লোকসানে রয়েছে। ১৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসান ১৯ হাজার ৮৫৩ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার আরো আন্তরিক হবে সেই প্রত্যাশা রাখি।
লেখক: যুগ্ম-সাংগাঠনিক সম্পাদক, বাংলাদেশ কংগ্রেস। ই-মেইল : dbarta1996@gmail.com
Devoloped By WOOHOSTBD