• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম পুষ্পিতা মণ্ডল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জামালগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তার পূজামণ্ডপ পরিদর্শন ‎ মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান রাষ্ট্রায়ত্ত ১৮ শিল্প প্রতিষ্ঠানে ১৯,৮৫৩ কোটি টাকা লোকসান – কেন?

৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা

Montu Rahman / ৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

৭৫ লাখ টাকা কাবিননামায় বিয়ে না করায় ছেলেকে ৬টি মিথ্যা মামলায় ফাঁসালেন মেয়ের বাবা। শুধু মামলা দিয়েই থেমে থাকেনি তার উপর উপযুক্ত পরিকল্পিত হামলা করেছেন।
১১ অক্টবর রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভুক্তভোগী তামিম আবু উমামা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যশোর পূর্বাবারন্দী মোল্লাপাড়া, ঢাকা রোডের স্থায়ী বাসিন্দা। আমি ও আমার পরিবার বর্তমানে গভীর ষড়যন্ত্র, কুৎসিত মিথ্যাচার এবং জীবনে চরম হুমকির মধ্যে রয়েছি। ভয়ঙ্কর মামলাবাজ, ষড়যন্ত্রকারী ও অর্থলোভী চক্রের নির্মম চক্রান্তের শিকার। যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার সাবেক এমপি কাজী নাবিল আহমেদের সহচর আনোয়ার হোসেন ও তার সহযোগীদের একের পর এক মিথ্যা মামলা, অপপ্রচার ও বাড়িতে হামলা করে শারীরিক আক্রমণ ও আমাদের পারিবারিক জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত।
আনোয়ার হোসেন (৪৭) ও তার মেয়ে ফারজানা খাতুন এঁশী (২০) এবং ভাই দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সন্ত্রাসী গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে আমি যখন অফিসে যাচ্ছিলাম, তখন নীলগঞ্জ ভিসা ‘অফিসের সামনে আনোয়ার হোসেনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমার DMT 24- 9598’ নম্বর গাড়িটির গতিরোধ করে। তারা আমার ওপর সরাসরি চড়াও হয় এবং শারীরিক লাঞ্জিত করে। তাদের এই কাপুরুষোচিত আক্রমণের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমার ফোন এবং গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ড করা আছে।
তিনি উল্লেখ করেন,এই শক্রতার মূল সূত্রপাত প্রায় আড়াই বছর আগে। আনোয়ার হোসেনের মেয়ে এঁশীর সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ের আলোচনা ও সম্বন্ধ ঠিক হয়েছিল। কিন্তু পরবর্তীতে আনোয়ার হোসেন সম্পূর্ণ অযৌক্তিক ও আকাশচুম্বী ৭৫ লক্ষ টাকা কাবিন দাবি করেন। একই সাথে আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি যে, মেয়েটির চরিত্রগত গুরুতর সমস্যা রয়েছে। অন্য এক ছেলের সঙ্গে তার অনৈতিক ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি আমাদের হাতে আসে। এই পরিস্থিতিতে, পারিবারিক সম্মান ও ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এই বিয়ের প্রস্তাব বাতিল ঘোষণা করি। বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার পর থেকে আনোয়ার হোসেন চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। টাকার লোভে এবং নিজেদের অপকর্ম ঢাকতে তারা আমাদের ওপর ধারাবাহিক, অত্যাচার শুরু করে। গত আড়াই বছরে তারা আমার নামে একে একে ৬টি সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা মামলা দায়ের করে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, আইনের প্রতি আমাদের অগাধ আস্থা আছে। ৪টি মামলা বিজ্ঞ আদালতে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। বাকি মামলাগুলোও খুব দ্রুত মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বিগত প্রায় ২ বছর যাবৎ আমাদের সাথে তাদের কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক ছিল না। কিন্তু গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার দলবল আমাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। তারা আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। আমাদের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে ব্যাপক ক্ষতি করে। সে সময় সেখানে কয়েকজন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। নিজেদের অপরাধ ঢাকতে তারা উল্টো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। যে-আমি ক্যান্টনমেন্ট কলেজ থেকে তার মেয়ে ঐশী কে অপহরণের চেষ্টা করেছি, যা সম্পূর্ণ বানোয়াট ও অবাস্তব। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই চক্রটি কতটা ভয়ানক তা তাদের মামলার ধরণ দেখলেই বোঝা যায়। যেমন-যশোর সদর থানায় দায়ের করা ৮৮ নং মামলা (তারিখ: ২৯/০৬/২০২৫), যেখানে দাবি করা হয়েছে আমি এঁশীর শালীনতাহানি করেছি। অথচ আমরা তাদের ক্রমাগত হুমকির মুখে আগেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলাম (জিডি নং১০৫৮, তারিখ: ১৪/০৩/২০২৫)।
উল্টো তারা আমাদের মানহানি মামলা (মামলা নং১/২৫ ও পি ১৭৩/২৫) তুলে নেওয়ার জন্য তাদের এক প্রভাবশালী আত্মীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে আমাদের ওপর অবৈধ ও অনৈতিক চাপ প্রয়োগ করছে।
যেকোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি বা পরিবারের সদস্যদের ওপর ‘ প্রাণঘাতী হামলা চালাতে পারে বলে আমরা আশঙ্কা করছি।
তিনি স্থানীয় প্রশাসন এবং দেশবাসীর কাছে তাদের ওপর হওয়া হামলা ও গাড়ি ভাচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এই সাথে এই মিথ্যাবাদী, মামলাবাজ চক্রের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির ও দাবি করেন।
বিষয়টির সত্যতা যাচাইয়ে মেয়ে, তার মায়ের মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD