• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ এসআরবি -১১ কুষ্টিয়া জেলায় পদোন্নতি প্রাপ্ত ০১ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে ভেড়ামারাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক সিলেট অভিনব কৌশলে মাদকদ্রব্য পাচার কারী দুই জন ২৪৮১ বিদেশী মদসহ গ্রেফতার নারায়ণগঞ্জ জেলার সাত থানায় বিভিন্ন অপরাধের ১৫৪ জন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলমজি ও কার্তুজ উদ্ধার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ জন সদস্য গ্রেফতার সহ স্বর্ণালংকার উদ্ধার”

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Montu Rahman / ১৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিম বিভিন্ন ওয়ার্ডে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর ) বিকেল ৩ টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়া গ্রামের আশপাশের এলাকায় টিম-৮ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করা এবং ডেঙ্গু থেকে বাঁচার উপায় সম্পর্কে স্থানীয় নাগরিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিমের লিডার ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: নওরোজ হুদা, ও অভিযানে রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মচারীরা অংশ নেন। একই সময়ে পৌরসভার অন্যান্য টিমও বিভিন্ন ওয়ার্ডে অনুরূপ মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD