• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা লালপুরে তরুণীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটকের কৌশল, একাধিক মাদক মামলার আসামি সঞ্জয় কিডনি আবার গজাবে। সেই থেকেই গ্রামটি পরিচিত হয়ে ওঠে ‘কিডনি ভ্যালি’ নামে। গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নারায়ণগঞ্জের সাত থানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১৪১ জনকে গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজন আটক এসআরবি-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পরিত্যক্ত জমিদার বাড়ি হতে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সাত থানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১৪১ জনকে গ্রেফতার

Montu Rahman / ৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ সর্বমোট ১৪১ (একশত একচল্লিশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার (০৪/১০/২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিবরণঃ

*নারায়ণগঞ্জ সদর থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জন, মাদক সেবনকারী ১৯ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন, ওয়ারেন্ট মূলে ০২, অন্যান্য ধারায় ০১ জনসহ মোট ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*ফতুল্লা মডেল থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, মাদকসেবী
২৮ জন, ওয়ারেন্ট মূলে ০৪ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জন মোট ৩৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*সিদ্ধিরগঞ্জ থানা*
অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১৮ জন ও ওয়ারেন্ট মূলে ০২ জনসহ মোট ২০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*বন্দর থানা*
অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী ০৭ জন, মাদক সেবনকারী ০৯ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং অন্যান্য আইনে ০১
জনসহ মোট ১৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*সোনারগাঁও থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ০৮ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন, ছিনতাইকারী ০৪ জনসহ মোট ২১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*রূপগঞ্জ থানা*
অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী ০৩ জন, মাদকসেবী ০৪ জন এবং নিয়মিত মামলার আসামি ০৩ জনসহ মোট ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*আড়াইহাজার থানা*
অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জন, মাদক সেবনকারী ০৩ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং নিয়মিত মামলার আসামি ০৩ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

*নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ০৪ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ০২ জনসহ সর্বমোট ১৪১ (একশত একচল্লিশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে।*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD