বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে এসআরবি সাবেক (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে এসআরবি ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি নারায়ণগঞ্জ -১১, সিপিএসসি এর আভিযানিক দল গত রবিবার (০৪ অক্টোবর ২০২৬) ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যাক্ত জমিদার বাড়ীর দ্বিতীয় তলার একটি রুমের ভিতর হতে ০১ টি বিদেশি পিস্তল ও ০১ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা পর্যালোচনায় জানা যায়, রবিবিবার (৪ অক্টোবর ২০২৬) ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যাক্ত জমিদার বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত স্পট হতে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত পরিত্যক্ত জমিদার বাড়ির আশেপাশে তল্লাশী করে বাড়ির দ্বিতীয় তলার রুমের ভিতর হতে ০১ টি বিদেশি পিস্তল ও ০১ টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে এসআরবি-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD