• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা লালপুরে তরুণীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটকের কৌশল, একাধিক মাদক মামলার আসামি সঞ্জয় কিডনি আবার গজাবে। সেই থেকেই গ্রামটি পরিচিত হয়ে ওঠে ‘কিডনি ভ্যালি’ নামে। গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নারায়ণগঞ্জের সাত থানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১৪১ জনকে গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজন আটক এসআরবি-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পরিত্যক্ত জমিদার বাড়ি হতে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় তিনজন আটক

Montu Rahman / ১২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার কিশোরী ধষর্ণের অভিযোগে গত ২অক্টোবর (শুক্রবার) রাতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
পুলিশ জানায়, মৈকুলী গ্রামের কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে গত ২অক্টোবর শুক্রবার বিকেলে পূর্বাচল উপশহরে মোটরসাইকেলে করে বেড়াতে যায়। পরে পূর্বাচল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছলে কিশোরীর পূর্ব পরিচিত নাদিম হোসেন, সিহাব হাসান ও ইমন মিয়া তাদের মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।
এসময় কিশোরীর বন্ধু আকাশ আহম্মেদকে ভবনের একটি কক্ষে আটকে রেখে ওই যুবকেরা কিশোরীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকেরা কিশোরীর বন্ধু আকাশ আহম্মেদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। সেই টাকা এনে দেওয়ার জন্য কৌশলে সেখান থেকে আকাশ আহম্মেদ বের হয়ে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এসময় পুলিশ ওই যুবকদের গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD