গতকাল মঙ্গবার (২২ সেপ্টেম্বর ২০২৬) খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার অপরাধীের গ্রেফতার করে। রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করে।
মাদক কারবারের অপরাধে আসামী ০১। সাইদুল মোল্লা (৩৮), পিতা- ওয়াজেদ মোল্লা, মাতা- আসিরুন বেগম, সাং- সাবেক মেম্বার, অলুর বাড়ী, নতুন ওয়াসা রোড, ডাক- ফরিদাবাদ-১২০৪, ০১নং ওয়ার্ড, থানা- শ্যামপুর, জেলা- ঢাকা; বর্তমান- সাং- জনৈকপুর, মোহাম্মদপুরের বোটের কর্মচারী, কটকটিছড়ি, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি,। ০২। মোঃ তৌহিদুল ইসলাম (৪১), পিতা- মৃত সমীর উদ্দিন, মাতা- রেজিয়া খাতুন, তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,। ০৩। মনির হোসেন (২৮), পিতা- মৃত আঃ রহিম, মাতা- সমালা বিবি, সাং- চম্পকনগর (০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি,। ০৪। রায়হান চৌধুরী শামীম (৪০), পিতা- মৃত ওহাদিল হক, মাতা- সামিলা বেগম, সাং- বাংলা বাজার, থানা- কোতয়ালী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।
মাদকসেবনের অপরাধে আসামী ০১। লিটন চাকমা (৩৫), পিতা- ধন্যমনি চাকমা, মাতা- শান্তিশোভা চাকমা, সাং- রোমান স্টুডিও সংলগ্ন, হাসপাতাল রোড, ৯ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি,। ০২। রিকেল চাকমা (২৮), পিতা- সুভাষ চাকমা, মাতা- বনলক্ষী চাকমা, সাং- নোয়ামনি পাড়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ ইলিয়াছ (৪১), পিতা- নুরু ইসলাম, সাং- তবলছড়ি নিচের বাজার, ১০৪নং ঝাপড়া বিল, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD