• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বটিয়াঘাটা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। ওসি (তদন্ত) মো. শরীফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার ওমর ফারুক মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে।” মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‘ওপেন হাউজ ডে’তে স্থানীয় বিভিন্ন সমস্যা, মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, থানা হেডঃ পাইঃ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, সদস্য সচিব পলাশ মহলদার, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা অলোক মল্লিক সহ থানার এসআই, এএসআই, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD