• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

Montu Rahman / ৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।

বিক্ষিপ্ত ভাবে থাকা সাংবাদিকদের ঐক্য বদ্ধ করা,সাংবাদিক সমাজের অধিকার আদায়,পেশাগত মানোন্নয়ন,আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যে ২১সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম জেলার মিরশ্বরাই উপজেলায় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার ১১ সদস্য বিশিষ্ট মিরশ্বরাই উপজেলা কমিটি গঠিত হয়েছে।
উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা মিরশ্বরাই উপজেলার বারৈয়ারহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় উপস্হিত অতিথি বৃন্দের মধ্যে প্রধান অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি মোঃসাহাদাত হোসেন,সহ-সভাপতি-এ জেড ভূঁইয়া রাজু,সাংগঠনিক সম্পাদক মোঃজয়নাল আবেদিন।
সভায় বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল এর উপস্হিতিতে দৈনিক বাংলাদেশ মিডিয়া এর মোঃ জাহাঙ্গীর আলম কে সভাপতি ও দৈনিক সরজমিন বার্তা এর সাকিব চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মিরশ্বরাই উপজেলা কমিটি গঠিত হয়।


নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে:-১। সহ-সভাপতি আবু শাহাদাত নয়ন(মুভি বাংলা টেলিভিশন) ২। সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম(মাই টিভি) ৩।সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া (সংবাদ দিগন্ত)৪। সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন (আমার বার্তা)৫।প্রচার সম্পাদক জহির খান (এসটি বাংলা টিভি) ৬।অর্থ সম্পাদক তানভীর হোসেন(সাপ্তাহিক নিরবিক)৭।দপ্তর সম্পাদক সুজিত বণিক (প্রাইম টিভি) ৮।ক্রীড়া সম্পাদক নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ) ও ৯। সদস্য-মোঃ মেহেদী হাসান (এসটি বাংলা টিভি)।
​সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন নবগঠিত এ কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থরক্ষা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD