নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— ১। সাব্বির আহমেদ শাহ আলী (৩০), ২। আরিফুর রহমান সোহাগ (৩০), ৩। আক্তার হোসেন (৪৯), ৪। মোঃ আরিফ (৩৮) এবং ৫। মারুফ মিয়া (২৪)।
ফতুল্লা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পলাতক অপরাপর আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের দিক নির্দেশনায় এবং ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) তত্ত্বাবধানে অত্র থানা এলাকায় কঠোর নজর দারিতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিচল রয়েছে পুলিশের অভিযান।দেশের সার্বিক বাস্তব পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশের অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে। দেশের মানুষের জান মাল রক্ষার স্বার্থে ও নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযুক্তদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
Devoloped By WOOHOSTBD