• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

ডেঙ্গু প্রতিরোধে মাঠে ইউএনও, জামালগঞ্জে দিনভর চলল পরিচ্ছন্নতা অভিযান

Montu Rahman / ৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

‎সুনামগঞ্জের জামালগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। পরে তিনি নিজে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

‎অভিযানকালে উপজেলার প্রধান সড়ক, উপজেলা প্রশাসনের পুকুর ও আশপাশের এলাকা, বিভিন্ন ড্রেন এবং সরকারি অফিসের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে ফগার মেশিন ব্যবহার করা হয়।

‎এ সময় ইউএনও শিল্পী রানী মোদক বলেন, “ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। প্রতিটি নাগরিক নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।”

‎দিনব্যাপী এ কর্মসূচিতে জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD