• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার সাত থানায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধদের মোট ৬৮ জন গ্রেফতার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার”

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর দিক-নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিচালনাকালে গতকাল মঙ্গলবার (১৫-০৯-২০২৬) খ্রি. রাত ১৯.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় সাকিনস্থ বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে । অভিযান পরিচালনা করে মোঃ জিল্লুর রহমান (২৪), পিতা- মৃত আক্তার হোসেন, সাং- কাগজীপাড়া, এ/পি সাং- জোড়পুকুরপাড় (গিয়াসউদ্দিনের মেয়ের জামাই সজিব মিয়ার ৫তলা বিল্ডিং এর ৩য় তলার ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD