• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক অনুষ্ঠিত । সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন পত্র বিক্রয় মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার কলাপাড়ায় গুডনেইবারসে উদ্যোগে ‘’গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬ ” অনুষ্ঠিত পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; চোর চক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ বহু আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।।

Montu Rahman / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান রিপন :কলাপাড়া (পটুয়াখালী) ।

পটুয়াখালীর মহিপুর থানার নজিবপুর গ্রামে সাধারণ মানুষের কল্যাণে দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সংগ্রাম’-এর একটি টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার জবরদখল করে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ইমরান শিকদারের বিরুদ্ধে ওঠা এই অনিয়মের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে অনুসন্ধান কালে ​এলাকাবাসী সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত এলাকার সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূর করতে এনজিও ‘সংগ্রাম’ নজিবপুর গ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করে এবং নারীদের সুরক্ষায় ‘সুটকিপল্লী নারীবান্ধব বিশ্রামাগার’ নির্মাণ করে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ইমরান শিকদার ক্ষমতার প্রভাব খাটিয়ে এ জনকল্যাণমূলক স্থাপনা দুটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

​অভিযোগ রয়েছে, টিউবওয়েল থেকে আশপাশের বাড়িগুলোতে সাইড লাইন (বৈদ্যুতিক মটরের মাধ্যমে পানির পাইপ সংযোগ) টেনে প্রতি লাইনের বিপরীতে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন তিনি। বেসরকারি সংস্থার দেওয়া এসব জনসেবামূলক সুবিধা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি।

​এ বিষয়ে অভিযুক্ত ইমরান শিকদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, “ওখানে জনসাধারণের জন্য কিছুই নেই, যা আছে ওটা আমার এবং ওই জমিও আমার। ওইখানে টিউবওয়েল আনার জন্য আমি ২৫ হাজার টাকা দিয়েছি। তাই টিউবওয়েল থেকে তিনটি লাইন অন্যদের দিয়ে ১৫ হাজার টাকা নিয়েছি; এখনও আমার সেখানে ১০ হাজার টাকা ইনভেস্ট করা আছে।”

​এ বিষয়ে এনজিও ‘সংগ্রাম’-এর কুয়াকাটা শাখা ব্যবস্থাপক মোঃ ফারুখ হোসেন বলেন, “আমাদের সংগ্রাম এনজিও’র দেওয়া টিউবওয়েল থেকে সাইড লাইন দিয়ে টাকা নেওয়ার কোনো এখতিয়ার কারো নেই। একইভাবে নারীবান্ধব বিশ্রামাগার ভাড়া দেওয়া বা লিজ দেওয়ারও কোনো সুযোগ নেই। জমিটি ইমরান শিকদারের নিজস্ব সম্পত্তি হলেও আমাদের সাথে তার চুক্তি (এগ্রিমেন্ট) করা আছে, যা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার বা নিজের দাবি করতে পারেন না।”

​তিনি আরও জানান, অভিযুক্ত ইমরান শিকদার সংস্থাটি থেকে ২ লাখ টাকার লোন নিয়েছেন। কিন্তু সেই লোনের টাকা পরিশোধ না করে তিনি বর্তমানে দেশ ত্যাগ করে সৌদি আরব অবস্থান করছেন। এনজিওর পক্ষ থেকে তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।

​জনস্বার্থে নির্মিত এসব সুবিধা সবার জন্য উন্মুক্ত রাখা এবং ইমরান শিকদারের অবৈধ কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এলাকাবাসী কামনা করেন।

উল্লেখ্য কয়েকদিন আগে একটি সাইক্লোন সেল্টারের বিভিন্ন ইলেকট্রিক মালামাল লোপাটের ঘটনায় তিনি জড়িত থাকায় একটি নিউজ প্রকাশ হয় সেই নিউজ প্রকাশ হওয়ার কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সাংবাদিকদের কে নিয়ে তিনি বিরুপ মন্তব্য করেন এবং পরে সেই ভিডিও টি তিনি ডিলিটও করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD