• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক অনুষ্ঠিত । সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন পত্র বিক্রয় মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার কলাপাড়ায় গুডনেইবারসে উদ্যোগে ‘’গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬ ” অনুষ্ঠিত পত্নীতলায় চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; চোর চক্রের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ বহু আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

Montu Rahman / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি,

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মো. আশিক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিশেষ সভায় আলোচনা শেষে তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশিক হোসেন দৈনিক জয়পুরবার্তার বদলগাছী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় আশিক হোসেনের সাংগঠনিক কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। সভায় তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করা এবং নির্বাহী কমিটির কার্যক্রমে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি অন্য একটি প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করায় বিষয়টি নিয়ে ওইদিনই বিশেষ সভা আহ্বান করা হয়। সভায় পূর্বের অভিযোগ ও নতুন করে অন্য প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণের বিষয়টি পর্যালোচনা করে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, “সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা সবার জন্য সমান। অভিযোগগুলো নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনার পরই সাংগঠনিকভাবে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”
বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও গঠনতন্ত্র রক্ষার স্বার্থেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আশিক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সাথে তার কোনও সাংগঠনিক সম্পর্ক রইলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD