সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার ( ১২/০৯/২০২৬) খ্রিঃ ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে আগস্ট /২০২৬ খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, যশোর।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল & এলআইসি যশোর গত আগস্ট/২০২৬ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরী ভূক্ত ৬০ (ষাট) টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১১ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,৩২,০০০/-(এক লক্ষ বত্রিশ হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১২ টি ইমো আইডি রিকোভারি করা হয়েছে। ২৮ টি হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তি/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল & এলআইসি, যশোর কর্তৃক আগস্ট/২০২৬ খ্রিঃ মাসের উদ্ধার কৃত
০১। মোবাইল উদ্ধার ৬০ টি।
০২। ইমো আইডি রিকোভারি ১২ টি।
০৩। হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার ২৮ টি।
০৪। ভিকটিম উদ্ধারে সহায়তা ০৬ জন।
০৫। নগদ/বিকাশের টাকা উদ্ধার (১১ জন) ১,৩২,০০০/-(এক লক্ষ বত্রিশ হাজার) টাকা।
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম ও এলআইসি যশোর টিমের সদস্যবৃন্দ।
Devoloped By WOOHOSTBD